স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল পুনর্নির্বাচিত জয়ী হয়েছেন।
সভাপতি পদে আবু সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৭৫২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী শাহনাজ শারমীন পেয়েছেন ৪৮৯ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে মেহদী আজাদ মাসুম, যুন্ম সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল (বিনা প্রতিদ্বন্দিতায়), অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল (বিনা প্রতাদ্বন্দীতায়), সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক মো. রাশিম (বিনা প্রতিদ্বন্দীতায়), নারী বিষয়ক সম্পাদক জান্নাত ফেরদৌস পান্না ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী (বিনা প্রতিদ্বন্দীতায়), তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল , সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) ,আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) এবং কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন আলী আজম, মাহফুজ সাদি, আল আমিন আজাদ, মুহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এছাড়া মো. আব্দুর আলীম ও মো. মাজহারুল ইসলাম সমান ভোট পেয়েছেন। এই দুজনের বিষয় নির্বাহী কমিটিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশন দায়িত্ব দিয়েছেন ।
শনিবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় উৎসবমুখর পরিবেশেভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এবারে মোট ভোটার ছিল ১ হাজার ৭৫৭ জন। ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৪৪৪টি।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments