স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সরকার যখন চাইবে, আমরা নির্বাচন করতে প্রস্তুত থাকবো। ইসি প্রস্তুত না, এই ব্লেম নিতে চায় না ইসি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর নির্বাচন আয়োজনে প্রস্তুতি ত্বরান্বিত করা হয়েছে। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কারো কোনো প্রভাব ছাড়াই নিজেদের মতন করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্র্যাসি এ্যান জ্যাকবসেনর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সিইসি বলেন, যে-ই চাইবে, আমরা নির্বাচন করতে পারেবা। এবং কারো কোনো প্রভাব ছাড়াই আমরা প্রস্তুতি নিচ্ছি।
নির্বাচনের সময় মব বা গোষ্ঠীভিত্তিক সহিংসতা বিষয়ে তিনি আশ্বাস দেন, ভোট হবে একসাথে ৩শ আসনে, তাই যারা মব সৃষ্টি করতে চাইবে, তাদের আর সুযোগ থাকবে না।
বৈঠকের পর মার্কিন দূত বলেছেন, আমরা কোন রাজনৈতিক দল বা কোনো ফলাফলকে সমর্থন করি না, তবে আমরা আশা করি নির্বাচনে জনসাধারণের আকাঙ্খা প্রতিফলিত হবে।
তিনি উল্লেখ করেন যে, আমরা ইন্টারিম সরকারের এবং ইসির অগ্রযাত্রাকে সমর্থন করি।
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
সব মন্তব্য
No Comments