সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও আসন্ন নির্বাচনে ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থী রেজাউল করিম রেজা'ও গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা নভেম্বর) বিকেল ৫টায় প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে শোডাউন দেন রেজাউল করিম রেজার সমর্থকরা। বিয়াশ চার মাথার মোড় থেকে শোডাউন শুরু হয়। এরপর বিয়াশ বাজার হয়ে বড়গ্রাম বাজার, একশিং ও তারাই বাজার, ডাহিয়া বাজার প্রদিক্ষণ করে আবারো বিয়াশ চার মাথায় ফিরে এসে শোডাউনটি শেষ হয়।
শোডাউনে অংশ নেন, নাটোর সদর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি নুর আলম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি সাইদুল ইসলামসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ ।
ডাহিয়া ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রেজা বলেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমুলের নেতাকর্মীর সমর্থন নিয়ে আমি প্রার্থীতা ঘোষণা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবা করবো।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments