ডেস্ক রিপোর্ট: অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
বৈঠকে বাংলাদেশর রাজনৈতিক ভবিষ্যৎ, গণতন্ত্র পুনগর্ঠন এবং নির্বাচনকে ঘিরে সামগ্রিক পরিস্থিতি আলোচনা হয়। এসময় ড. ইউনূস বলেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে সরকার কঠোর নিয়ম অনুসরণ বরছে। কোনো রাজনৈতিক দল যদি আইনের বাইরে গিয়ে কাজ করে বা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহক করে, তবে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না।
তিনি জানান, বর্তমান পরিস্থিতি ও পূর্ববর্তী কার্যক্রম বিবচনায় আওয়ামীলীগ রির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। ফলে দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
বৈঠকে ব্যারোনেস জেনি চ্যাপম্যান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রায় সহযোগীতার আশ্বাস দেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments