বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা নগরীর তাপমাত্রা সহনশীল রাখতে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) যৌথভাবে কার্যক্রম পরিচালনার উদ্বোধনী অনুষ্ঠান আজ ০৩ মে বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপেিত্ব অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার ম্যাট ক্যানেল এবং আড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের সিনিয়র অ্যাডভাইজার মরিসিও রোডাস ও পরিচালক ক্যাথি বাউম্যান ম্যাকলিওড। ডিএনসিসি’র সিইও মো. সেলিম রেজা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তীব্র তাপপ্রদাহে পুড়ছে ঢাকাসহ গোটা দেশ। তাপমাত্রা বৃদ্ধির পিছনে বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি স্থানীয় কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিএনসিসিকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে উপাচার্য উল্লেখ করেন।
মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন বিশ্বের অনেক দেশে তাপমাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেসব কার্যক্রম গ্রহণ করলে ঢাকা শহরের তাপমাত্রা কমানো ও সহনশীল রাখা যাবে সেসব বিষয়ে আর্শট-রকফেলার ফাউন্ডেশন আমাদের বিভিন্নভাবে পরামর্শ ও সহায়তা দিচ্ছে। তাপদাহ নিয়ন্ত্রণে আগামী ২ বছরে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ২ লক্ষ বৃক্ষ রোপনের ঘোষণা দেন ডিএনসিসি’র মেয়র।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments