প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আরবী-ফারসি শব্দ : বাংলা প্রতিবর্ণীকরণ’ বিষয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলা বিভাগের আয়োজনে ক্যাম্পাসস্থ রবীন্দ্র-নজরুল কলা ভবনের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক ও একই বিভাগের সহকারী অধ্যাপক ফৌজিয়া খাতুন। তিনি ‘বাংলা বানান জটিলতা : স্বরূপ ও মূল্যায়ন’ শিরোনামে গবেষণাকর্ম সম্পাদন করেন। এতে তাঁর তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান (রহমান হাবিব)।
সেমিনারে আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান। এসময় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments