ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল সম্প্রতি আইইএলটিএস রেডি: প্রিমিয়াম নামে একটি নতুন সেবার সূচনা করেছে। ব্রিটিশ কাউন্সিল থেকে আইইএলটিএস পরীক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে উদ্ভাবনী সহায়তা হিসেবে এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে লন্ডন-ভিত্তিক নেতৃস্থানীয় ডিজিটাল শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান - জিইএল প্ল্যাটফর্মটি তৈরিতে সহযোগিতা করেছে।
নতুন এই প্ল্যাটফর্মে থাকছে ৪০টি আইইএলটিএস মক টেস্ট, আগে রেকর্ড করে রাখা ক্লাস ও ইংরেজিভাষী আইইএলটিএস বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ সহযোগিতা। এতে টাইমড ও আনটাইমড দুই ফরম্যাটের অনুশীলন পরীক্ষার মাধ্যমেই আইইএলটিএসের যথাযথ প্রস্তুতি নিতে পারবেন ব্যবহারকারীরা। পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অনুশীলনীগুলোর সকল উত্তরের ব্যাখ্যাও থাকবে সেখানে।
প্রয়োজনীয় স্কোর অর্জন করতে পরীক্ষকরা যেমন চান, আইইএলটিএস রেডি: প্রিমিয়ামের মাধ্যমে ঠিক সেরকম মডেল উত্তরসহ ইংরেজিতে লেখা অনুশীলন করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। ইংরেজি পড়া ও শোনার সময় প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে মন্তব্য পাবেন তারা, কোথায় উন্নতি করতে হবে তা চিহ্নিত করার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে তাদের। যথার্থভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে পরীক্ষার্থীরা পরিচিতিমূলক ভিডিও দেখার সুযোগ পাবেন।
ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএসে নিবন্ধন করার সময় থেকে শুরু করে পরীক্ষা দেয়ার আগ পর্যন্ত পরীক্ষার্থীরা আইইএলটিএস রেডি: প্রিমিয়ামে বিনামূল্যে অবাধ প্রবেশাধিকার পাবেন। প্ল্যাটফর্মটি পরীক্ষামূলক চলাকালে ব্যবহারকারীদের মাঝে ইতিবাচক সাড়া অর্জন করেছে। ৯৭ শতাংশ ব্যবহারকারী জানান, তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যাশিত স্কোর অর্জনে সক্ষম হয়েছেন। পাশাপাশি, ৯৮ শতাংশ ব্যবহারকারী এই সেবাকে অন্যদের মাঝে ইতিবাচকভাবে উপস্থাপন করতে চেয়েছেন।
ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএসের ডিরেক্টর অ্যান্ড্রু ম্যাকেঞ্জি বলেন, “আমরা বিদেশে পড়াশোনা, কাজ করা বা বসবাসের লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে আইইএলটিএস পরীক্ষার্থীদের সবরকম সহযোগিতা করতে চাই। স্বপ্নপূরণের ক্ষেত্রে তাদের পুরোপুরি প্রস্তুত করে তুলতে ও সর্বোচ্চ সুযোগ তৈরি করতে আইইএলটিএস রেডি: প্রিমিয়াম নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”
--শেষ--
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
জুলিয়েট মন্ডল,
কমিউনিকেশনস ম্যানেজার, সাউথ এশিয়া, ব্রিটিশ কাউন্সিল
ইমেইল: Juliet.Mondol@bd.britishcouncil.org
সম্পাদক বরাবর:
ব্রিটিশ কাউন্সিল:
বিশ্বজুড়েই সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। শিল্প, সংস্কৃতি, ইংরেজি ভাষা ও শিক্ষার মাধ্যমে আমরা যুক্তরাজ্যের জনগণের সাথে অন্যান্য দেশের জনগণের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও আস্থা স্থাপনে কাজ করি। অনলাইনে, ব্রডকাস্ট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে গত বছর আমরা সরাসরি ৮০ মিলিয়ন এবং সর্বোপরি ৭শ’ ৯১ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছি। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল রয়্যাল চার্টার ইউকে পাবলিক বডি দ্বারা পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। আমরা ১৫ শতাংশ অনুদান সহায়তা পাই যুক্তরাজ্য সরকার থেকে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments