বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুতে ৭ দফা দাবিদাওয়া মেনে নেবার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক দাবিদাওয়া মেনে নেবার আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে এসেছে। এদিকে এরপরই বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ে উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে শুক্রবার (৪ আগস্ট)বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ১ আগস্ট ২০২৩ তারিখ মঙ্গলবার দুপুরে বশেমুরবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুযোর্গ ব্যাবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম হিয়া ও তাসপিয়া জাহান রিতু লেকের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments