ডেস্ক রিপোর্ট: আগামীকাল ১ নভেম্বর জাতীয় যুবদিবস ।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে যুবদিবস ২০২১ উদ্যাপিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ ‘জাতীয় যুবদিবস ২০২১’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
জাতীয় যুবদিবস ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরো সরকার নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুবদিবস উদযাপন করছে। এ বছর আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ২২ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৫ জন যুব সংগঠক অর্থাৎ মোট ২৭ জন সফল যুবকে জাতীয় যুব পুরস্কার ২০২১ প্রদান করা হবে। রাষ্ট্রপতির ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আগামীকাল বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব পুরস্কার ২০২১ প্রদান করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে-যুব র্যালির আয়োজন, উদ্বোধনী অনুষ্ঠান, যুব পুরস্কার বিতরণ, যুব পণ্য ডিসপ্লে, যুব ঋণ বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, রক্তদান কর্মসূচির আয়োজন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি।
সবশেষে প্রতিমন্ত্রী জাতীয় যুবদিবস ২০২১ এর সকল আয়োজনে দেশের যুবসমাজসহ দেশবাসীকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments