বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ৭৫বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে ১২-দিনব্যাপী বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে আজ ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার এই শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন।
ওসমান জামান মিলনায়তনে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য শিল্পী ও অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, প্রিন্ট মেকিং বিভাগের অনারারি অধ্যাপক সৈয়দ আবুল র্বাক আল্ভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা। অনুষ্ঠান সঞ্চালন করেন মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ দেশের শিল্প-সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করতে অনন্য অবদান রেখে চলেছে। এই অনুষদের শিল্পীবৃন্দ আন্তর্জাতিক অঙ্গনেও অনেক খ্যাতি ও সুনাম অর্জন করেছেন, যা দেশ ও বিশ^বিদ্যালয়ের জন্য গৌরবের। তিনি আরও বলেন, শিল্প-সংস্কৃতি চর্চার পাশাপাশি এই অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণ করে মহান মুক্তিযুদ্ধসহ দেশের অনেক অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নান্দনিক, সৃজনশীল ও উদ্ভাবনমুখী শিল্পচর্চার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, শিল্পকর্ম প্রদর্শনী, সেমিনার ও কর্মশালাসহ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ৭৫বছর পূর্তি উদ্যাপনের উদ্যোগ নিয়েছে চারুকলা অনুষদ। অনুষদের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে আজ এসব কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষদের জয়নুল গ্যালারীসহ প্রতিটি বিভাগে আয়োজিত এই বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments