রাহাদ সুমন,বরিশাল অফিস: উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে শ্রমিকদল নেতা ও তার সহযোগিদের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
অভিযানের সময় ডিবি পুলিশের এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে বরিশাল জেলা ডিবির সাত সদস্যর একটি আভিযানিক দল উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসআই আরসেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধারের সময় উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আরিফ মোল্লার নেতৃত্বে তার সহযোগি শামীম মোল্লা ও মুনসুর মোল্লা, আলাউদ্দিন পুলিশের কাজে বাঁধা প্রদান করে।
পুলিশের দাবি, অভিযানের একপর্যায়ে ডিবি সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ সময় শ্রমিক দল নেতা আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলে দেয়। পরে ডিবির কনস্টেবল মৃনাল চন্দ্র পুকুর থেকে ওই মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টাকালে আরিফ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবল মৃনালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পাশাপাশি পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ওই এলাকায় মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ মোল্লার নেতৃত্বে উজিরপুরে দীর্ঘদিন থেকে মাদকের রমরমা ব্যবসা চলে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযোগ পেয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
তবে অভিযোগের ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি থানা হাজতে আটককৃত আরিফ মোল্লা।
খুলনা অফিস: খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। খুলনা সদর থানার ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের কাঙ্ক্ষিত জায়গায় বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রে ...
স্টাফ রিপোর্টার: গেল এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। একই সময়ে তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের এবং ৩০২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ২১ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মি ...
সব মন্তব্য
No Comments