স্টাফ রিপোর্টার: গেল এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। একই সময়ে তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের এবং ৩০২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ২১ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নৌ পুলিশ সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত সাত দিনব্যাপী দেশজুড়ে পরিচালিত অভিযানে নৌ পুলিশ ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ কারেন্ট জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে। এ সময় নদীর তীর ও চরাঞ্চল থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দাখিল এবং অবৈধ বালু উত্তোলনে জড়িত ২টি ড্রেজার জব্দ করা হয়েছে।
সাত দিনের অভিযানে দায়ের হওয়া ৯৬টি মামলার মধ্যে রয়েছে মৎস্য সংরক্ষণ আইনে ৬৩টি, বেপরোয়া গতি ও চলাচল সংক্রান্ত আইনে ১৩টি, বালুমহাল আইনে ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি, অপমৃত্যু ১১টি, ডাকাতি ১টি, অপহরণ ১টি, চাঁদাবাজি ১টি, বিশেষ ক্ষমতা আইনে ১টি এবং হত্যা মামলা ৩টি। এসব মামলায় মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌ পুলিশ জানিয়েছে, নদীপথে অপরাধ দমন, অবৈধ মৎস্য আহরণ বন্ধ, নৌযানের ফিটনেস নিশ্চিতকরণ এবং নৌপথের নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মি ...
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার ২১ মে বিচারপতি আহমেদ সোহেল ও বিচা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসও ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মামলার মূল আসামি মো. শিহাব হোসেন (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২১ মে রাত ১২টা ৫০ মিনিট ...
সব মন্তব্য
No Comments