রামপুরায় মাদ্রাসাছাত্র বলাৎকারের ঘটনায় মূল আসামি শিহাব গ্রেপ্তার

প্রকাশ : 21 May 2026
রামপুরায় মাদ্রাসাছাত্র বলাৎকারের ঘটনায় মূল আসামি শিহাব গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মামলার মূল আসামি মো. শিহাব হোসেন (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২১ মে রাত ১২টা ৫০ মিনিটে পাবনার বেড়া থানা এলাকার খাকছাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


রামপুরা থানা সূত্র জানায়, মঙ্গলবার ১৯ মে রাত ১০টার দিকে বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থী আব্দুল্লাহ গামছা পেঁচিয়ে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সুরতহালের সময় শরীরে অস্বাভাবিক যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া যায়।


মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত শিহাব হোসেন এর আগেও আরও চার ছাত্রের সঙ্গে জোরপূর্বক অনৈতিক কাজে লিপ্ত হয়েছিল। এ ঘটনায় ভুক্তভোগীর মা টুকু আরা খাতুন বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন।


মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পাবনার বেড়ায় অভিযান চালিয়ে শিহাবকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।


সম্পর্কিত খবর

;