মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

প্রকাশ : 23 May 2026
মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।


‎মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ বিকালে পাতারহাট লঞ্চঘাট থেকে মাদক সহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

‎পুলিশ সুত্রে জানা যায়,বিকালে আলীমাবাদ থেকে ট্রলারযোগে মাদক সহ পাতারহাট এর উদ্দেশ্যে রওনা করেন দুই মাদক ব্যবসায়ী। এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই সেখানে অবস্থান করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম। এরপর বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে পাতারহাট লঞ্চঘাটে দুইটি ব্যাগভর্তি গাঁজা নিয়ে ট্রলার থেকে নামার সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশ। এসময় ব্যাগ দুটি থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎আটককৃত ওই দুজন হলেন পৌরসভার বদরপুর গ্রামের বাসিন্দা আলম খান এবং ধুলিয়া মধ্যেরচর এলাকার শাকিল রাড়ী।অভিযানের নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ ভারপ্রাপ্ত (ওসি) মমিনউদ্দিন।

সম্পর্কিত খবর

;