আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু-তে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত।
পশ্চিমবঙ্গে এবার নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। উত্তরবঙ্গের আটটি জেলার সব ৫৪টি আসনেই এদিন ভোট নেওয়া হচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম ও হুগলির একাধিক কেন্দ্রেও ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রায় ৩.৬ কোটির বেশি ভোটার, যার মধ্যে প্রায় ১.৭৫ কোটি নারী, এই পর্বে অংশ নিচ্ছেন।
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে ভারতের নির্বাচন কমিশন রেকর্ড সংখ্যক প্রায় ২,৪৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। একই সঙ্গে ৮ হাজারের বেশি ভোটকেন্দ্রকে অতিসংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে, তামিলনাড়ুতে এক দফাতেই সব ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ৫.৭ কোটি। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় এবং অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুই রাজ্যেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। কিছু কেন্দ্রে সামান্য প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও দ্রুত তা সমাধান করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু রাজ্য রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্ধারিত সময়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments