জরুরি সেবা নম্বর ১৬১১১

লঞ্চে অসুস্থ প্রসূতি মাকে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড

প্রকাশ : 14 May 2026
লঞ্চে অসুস্থ  প্রসূতি মাকে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড

ডেস্ক রিপোর্ট:  জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা কে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, আজ ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার জনৈকা এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা হতে "এমভি আসা যাওয়া-২" নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি সকাল ১১ টায় চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত গর্ভবতী মহিলার হঠাৎ প্রসব বেদনা শুরু হয়ে তাৎক্ষণিকভাবে শিশুর জন্ম হয় এবং প্রসূতির শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত মোহনপুর লঞ্চঘাটে গমন করে। অতঃপর মেডিক্যাল টিম উক্ত প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ ঘাটে থাকা ইজিবাইক যোগে মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেয়।


তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

সম্পর্কিত খবর

;