আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে।
সাঙ্গলি জেলার পুলিশ সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, প্রতি মঙ্গলবার মার্গুদেবী মন্দিরে বড় জমায়েত হয়। গতকালও প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দির চত্বরে উপস্থিত ছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ শুরু হয় মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। বৃষ্টি থেকে বাঁচতে ভক্তরা মন্দির চত্বরের সীমানা দেওয়ালের পাশে টিনশেডের নিচে আশ্রয় নেন।
এ সময় আচমকা দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে পড়ে। চাপা পড়েন অনেকে। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত ১৪ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।
পুলিশ সুপার দোশি আরও জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে এবং আহতদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রশাসন ঘটনার তদন্ত করছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে জমকালো ...
সব মন্তব্য
No Comments