ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী সদস্য নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নিচতলায় কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য ড. কে এম আব্দুস ছোবহান, সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ ফল ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, মোট ২৫১ জন ভোটারের মধ্যে জন ২২৪ ভোট প্রদান করেন যার মধ্যে ৭ টি ভোট বাতিল হিসেবে গৃহীত হয়। নির্বাচনে ৩০ জন প্রার্থীর মধ্য থেকে সর্বোচ্চ ভোট প্রাপ্তির ভিত্তিতে ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এরা হলেন যথাক্রমে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. শেলিনা নাসরীন, অধ্যাপক ড. রবিউল হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন।
এর আগে, মমতাজ ভবনের ২য় তলায় সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ভোট কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মিজানুর রহমান।
উল্লেখ্য, সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জন প্রতিনিধিদের মধ্যে থেকে আলোচনা সাপেক্ষে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদ বন্টন করে কমিটি ঘোষণা করা হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments