স্টাফ রিপোটার: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এ বছর পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল তুলে ধরে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ও অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ২০ লাখ, ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন এবং ছাত্রী হয়েছে ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন উত্তীর্ণ হয়েছে। মোট পরীক্ষার্থীর গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ, ছাত্র ৭৮ দশমিক ৮৭ এবং ছাত্রী ৮১ দশমিক ৮৮ শতাংশ উত্তীর্ণ হয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, এর মধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬৪ জন এবং ছাত্রী ৯৮ হাজার ৬১৪ জন। এ বছর মোট ২০ হাজার ৭১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮১০টি কেন্দ্রে পরীক্ষায় দিয়েছে।
দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট অংশ নিয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৯১৯ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ৭৬ হাজার ৫১৯ জন এবং ছাত্রী ৮ লাখ ৫৭ হাজার ৪০০ জন। এসএসসি পরীক্ষায় এবার মোট উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ২২ হাজার ৪৪৬ জন। এরমধ্যে ছাত্র ৬ লাখ ১৬ হাজার ৭১ জন এবং ছাত্রী ৭ লাখ ৬ হাজার ৩৭৫ জন। এসএসসিতে পাসের হার ৮০ দশমিক ৯৪ শতাংশ, ছাত্র ৭৯ দশমিক ৩৪ এবং ছাত্রী ৮২ দশমিক ৩৯ শতাংশ। এসএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন, এরমধ্যে ছাত্র ৭০ হাজার ৯৭৫ জন এবং ছাত্রী ৮৮ হাজার ২৪৫ জন। পরিসংখ্যানে এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫-এর ক্ষেত্রে মেয়েরা এগিয়ে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট অংশ নিয়েছে ২ লাখ ৮৫ হাজার ৮৭ জন, এর মধ্যে ছাত্র ১ লাখ ৩৯ হাজার ৬৫৫ জন এবং ছাত্রী ১ লাখ ৪৫ হাজার, ৪৩২ জন। দাখিল পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৬৪ জন, এর মধ্যে ছাত্র ১ লাখ ৯৫০ জন এবং ছাত্রী ১ লাখ ১২ হাজার ১৪ জন। দাখিল পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৭০, এর মধ্যে ছাত্র ৭২ দশমিক ২৯ এবং ছাত্রী ৭৭ দশমিক শূন্য ২ শতাংশ। দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২১৩ জন, এর মধ্যে ছাত্র ৩ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৫ জন। দাখিলের পরিসংখ্যানে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।
এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় সর্বমোট অংশ নিয়েছে ১ লাখ ২২ হাজার ৪৪৪ জন, এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ৬২৯ জন এবং ছাত্রী ২৮ হাজার ৮১৫ জন। মোট উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫ হাজার ৭৩০ জন, এর মধ্যে ছাত্র ৭৯ হাজার ৩৮৩ জন এবং ছাত্র ২৬ হাজার ৩৪৭ জন।
এ বছর এসএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রে অংশ নিয়েছে মোট ৩৭৫ জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩২০ জন। বিদেশের কেন্দ্রগুলোর পাসের হার ৮৫ দশমিক ৩৩।
সংবাদ সম্মেলনে ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ ছাত্রের চেয়ে ৪৮ হাজার ৩৩২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৩ হাজার ৬৫০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৯০ হাজার ৩০৪ জন ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে। এবং ছাত্রের তুলনায় ১৭ হাজার ২৭০ ছাত্রী বেশি জিপিএ-৫ পেয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments