স্টাফ রিপোর্টার: যান্ত্রিকত্রুটি জনিত কারণে গতকাল বুধবার রাতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ঢাকা মেট্টোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্টো চলাচল স্বাভাবিক রয়েছে।
বিয়ারিং প্যাড পড়ে মেট্টোরেলের ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, বুধবার (২৯ অক্টোবর) রাতে সেখানে কিছুটা কম্পন সৃস্টি হয়। তাই রাত ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্টোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে মিতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে পূর্ব নির্ধারিত সময় (রাত ১০টা ১০ মিনিট) মেট্টোরেল চলাচল অব্যাহত ছিল।
এরআগে , গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগ বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারী মারা যান। এ সময় আরও দুই জন আহত হয়েছে। তাৎক্ষণিক মেট্টোরেল চল্চল বন্ধ করে দেয়া হয়। পরে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মিতিঝিল থেকে শাহবাগ অংশের মেট্টোরেল চালু করা হয়।
বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো পথে মেট্টোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট স্টেশন এলাকায় তিন ধরে ট্রেনর গতি কমিয়ে চালানো হয়।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments