নোবিপ্রবি প্রতিনিধি: নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী পন্থী শিক্ষক প্যানেল নীল দল নিরঙ্কুশ জয়লাভ করেছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিক্ষা বিভাগের অধ্যাপক ড. বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান।
সোমবার (১৮ ডিসেম্বর) নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলমসহ অন্য দুই নির্বাচন কমিশনার ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেল্লাল হোসাইন ও শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নওরীন ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানা যায়।
এছাড়াও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড.মাহবুবুর রহমান, কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোহাইমিনুল ইসলাম সেলিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা রহমান, কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো.ইফতেখার পারভেজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড.মহিনুজ্জামান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিএমএস বিভাগের সহকারী অধ্যাপক মো.শাহিন কাদের ভূঁইয়া, প্রচার সম্পাদক ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুস সাকিব খান, সদস্য কৃষি বিভাগের অধ্যাপক ড.মো. আতিকুর রহমান ভূঞা, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শেখ মারুফা নাবিলা, আইআইটি বিভাগের সহকারী অধ্যাপক মো.ইফতেখারুল আলম ইফাত, বিএমবি বিভাগের প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান, ইংরেজী বিভাগের প্রভাষক হুমায়রা সুলতানা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু আর্দশের পরিচালিত শিক্ষকদের সংগঠন নোবিপ্রবি নীল দলসহ সকল শিক্ষকদের প্রতি। আমি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের অর্পিত এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। নোবিপ্রবির শিক্ষা ও গবেষণায় শিক্ষকদের সহায়তায় এগিয়ে নিতে সর্বাত্মক কাজ করে যাবো এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সদা কাজ করে যাবো।
সভাপতি ড.বিপ্লব মল্লিক বলেন,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টির মহান দায়িত্ব সঠিকভাবে পালন করাই হবে আমাদের প্রথম অগ্রাধিকার। এ যাত্রায় আপনাদের সকলের সহযোগিতায় সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে আমরা বছরব্যাপী করণীয় নির্ধারণ করে একটি অঙ্গীকার নামা তৈরি করেছি যা আমাদের পথ দেখাতে সাহায্য করবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments