গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার হোসাইনকে পুলিশ পরিচয়ে মধ্যরাতে বাসায় এসে মারধরের অভিযোগ উঠেছে। এছাড়া তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তনিমা পারভীনকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ করা হয়েছে ।
ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্যমতে, শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরেও পুলিশের পোশাক পরিহিত একজনসহ সিভিল ড্রেসে একাধিক সদস্য বাসায় প্রবেশ করে তাকে বিনা কারণে গালিগালাজ এবং বেধড়ক মারধর করেন। এমনকি তার স্ত্রীকেও গালিগালাজ করেছেন। বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য দরজা- জানালায় আঘাত করেছেন।
এ ঘটনায় তারা আতঙ্কিত রয়েছেন বলে জানান এবং আজ (২২ আগষ্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরাপত্তা প্রদান ও ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, “আমাকে জানানোর পর আমি থানায় যোগাযোগ করেছি। পুলিশ বাসায় যাওয়ার কথা স্বীকার করলেও মারধরের কথা অস্বীকার করেছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন আছে”।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনিছুর রহমান উক্ত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “গতকাল গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু কলেজের সামনে দুইপক্ষের ভিতরে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় রিফাত নামে একজন কে ধরার জন্য পুলিশ রাতে অভিযান চালায়। রিফাত ওই ভবনের দ্বিতীয় তলায় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদ্বয় নিচ তলায় থাকতো। পুলিশ এটা জানতো না, এজন্য এমন ঘটনা ঘটেছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments