জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি সব মহলের আন্তরিক সহযোগিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা শক্তিশালী হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম।
বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে শুক্রবার ২৬ শে মে সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (জাডস) কর্তৃক 'বাংলাদেশের ছাত্ররাজনীতি এবং নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের অংশগ্রহণ' শীর্ষক সম্পূরক আলাপ অনুষ্ঠিত হয়।
সম্পূরক আলাপে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক বশির আহমেদ, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, রে ইয়ং ম্রো, নজির আহমেদ জয়, ড. রাশেদা আহমেদ রওনক, নুসরাত আমিন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মাহফুজর রহমান মিশু।
উক্ত সম্পূরক আলাপে ভিসি নুরুল আলম বলেন, আমি আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের যেসব সমস্যা তা সমাধান করার চেষ্টা করে যাচ্ছি, দীর্ঘ ৮ বছর পর আমি এই বছর ২৫ শে ফেব্রুয়ারিতে ৬ষ্ঠ সমাবর্তনের আয়োজন করেছি। আমার প্রতিশ্রুতি আছে এই বিশ্ববিদ্যালয় গণরুম থাকবে না। এই কার্যক্রম নিয়ে কাজ শুরু হয়ে গেছে। সব মহলের আন্তরিক সহযোগিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা শক্তিশালী হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত।
এবং শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments