বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ঈশ্বরপাড়া গ্রামে সরকারী খাস দিঘী দখলকে কেন্দ্র করে হত্যার ঘটনায় ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে ওই গ্রামে র্যাব ও ডিবি সহ লালপুর থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, উপজেলার অর্জুনপাড়া গ্রামের খুদা বকশোর ছেলে এরশাদ (৪০),ঈশ্বরপাড়া গ্রামের বক্কারের ছেলে সিদ্দিকী(৫০) একই গ্রামের জসিম ছেলে মন্টু(৪০), রঞ্জিতের ছেলে রহমান (৫০ ), শুকুর আলীর ছেলে লুতফুর (৫২), আলাল উদ্দিনের ছেলে সজীব (২২) কে আটক করা হয়। আটককৃতদের আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।
২৯ অক্টোবর ঈশ্বরপাড়া গ্রামে মকলেছ ও সাকাত নামের দুই জনকে বাদশা গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে জখম । পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে মকলেছ মারা যায়। এঘটনায় শুক্রবার নিহত মকলেছের স্ত্রী মরিয়ম বাদি হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানা গেছে। বর্তমান ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঈশ্বরপাড়া মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মামলায় অভিযুক্তদের আটকের জন্য র্যাব ও ডিবি সহ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments