বশেমুরবিপ্রবি প্রতিনিধি: সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন প্রধান সড়কে রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর দূর্বৃত্তদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ। একইসাথে প্রতিটি ধর্মের মানুষ যাতে স্ব-স্ব ধর্ম যথাযথভাবে পালন করতে পারে সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে স্বোচ্চার ও এ ধরনের সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়।
উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষার্থী ও শিক্ষকদের সংহতি প্রকাশ করতে দেখা গেছে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments