উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা ইলিশ অভিযান নিয়ে দ্বন্ধ প্রকট আকার ধারণ করেছে। ২দিন পূর্বে মৎস্য কর্মকর্তার অভিযানে ব্যবহৃত ট্রলার থেকে লুকিয়ে রাখা বিপুল পরিমান জাল উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে প্রশাসনের একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে দুষছেন মৎস্য দপ্তর। আর প্রশাসন দুষছেন মৎস্য কর্মকর্তাকে। এর রেশ কাটতে না কাটতেই ফের হুলুস্থুল। ১৮ অক্টোবর উজিরপুর খেয়াঘাটে মৎস্য কর্মকর্তা সন্ধ্যায় অভিযানে অংশ নেওয়া ভ‚মি অফিসের জারীকারক আলী আকবরকে মাছসহ অবরুদ্ধ করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত কর্মচারী আলী আকবর জানান, মৎস্য কর্মকর্তা পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থেকে সিন্ডিকেটের মাধ্যমে ফাঁসানোর উদ্দেশ্যে মেজর এম.এ জলিল নূরানী মাদ্রাসা ও এতিমখানার মাছ হাতে ধরিয়ে দিয়ে আত্মসাতের অভিযোগ তুলে ধাক্কা দিয়ে দোকানে ঢুকিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন। এনিয়ে উপজেলা প্রশাসনের ত্রিমূখী লড়াই শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানান, মৎস্য কর্মকর্তা উদ্দেশ্য প্রনোদিত ভাবে এ ঘটনা ঘটিয়েছেন। মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দিব। তবে মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল বিষয়টি এড়িয়ে যান। উপজেলা সহকারী কমিশানর (ভ‚মি) জয়দেব চক্রবর্তী জানান, অভিযানে সারাদিন পরিশ্রম করার পর পরিকল্পিত ভাবে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা হয়ে ভূমি অফিসের চতুর্থ শ্রেণির একজন কর্মচারীর গায়ে হাত তুলে ভয়ভীতি দেখিয়ে লিখিত নেওয়া জঘন্য কাজ। আকবর নিজে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। উজিরপুরে মৎস্য অভিযানের শুরু থেকেই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে ঢিলেঢালা অভিযান, সমন্বয়হীনতাসহ বিভিন্ন দূর্নীতির অভিযোগ একের পর এক বেরিয়ে আসতে শুরু করে। এমনকি উন্মুক্ত জলাশয়ে বরাদ্দকৃত মাছ না ছেড়ে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments