জাবি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন প্রশমিত করা এবং দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করার মাধ্যমে জেমান ২৩ সম্মেলন শেষ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনসের (জেইউমুনা) আয়োজনে ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। দেশ-বিদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী গবেষণার ক্ষমতা, ব্যবহারিক কূটনৈতিক দক্ষতা এবং সমালোচনামূলক আলোচনার মাধ্যমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জেইউমুনার প্রাক্তন সহ-সভাপতি রবি শঙ্কর পল রবি, এবং বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের পাবলিক ইনফরমেশন অফিসার আনাহিতা আহমেদ।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জেমান ২৩-এর মহাসচিব শেখ অম্লান আহমেদ প্রাচুর্য বলেন, ‘বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা এবং নানাবিধ সমস্যার সমাধান খোঁজার জন্য যৌথ অঙ্গীকার নিয়ে এই সম্মেলনে সকলে একত্রিত হয়েছেন। জেমান ২৩, সহযোগিতা এবং কূটনৈতিক শক্তির প্রমাণ হবে।’
এবারের সম্মেলনে সারা বাংলাদেশ থেকে ২৬টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২০ জনের অধিক প্রতিনিধি এবং এমইউএন পরিক্রমার ২৭ জনের অধিক ব্যক্তি অংশগ্রহণ করে। সবশেষ ৩০ সেপ্টেম্বর সাভার গলফ ক্লাবে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের উপস্থিতিতে ৭ম আসরের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেইউমুনার প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি কাউন্সিলের সভাপতি মো. রিয়াজুল করিম এবং জেইউমুনার সাবেক সভাপতি সুকরানুল হক মাহির, সাবেক সভাপতি আসিফুল হক রাফি সহ আরো অনেকে৷
এবারের সম্মেলনে সহযোগী হিসেবে ছিলো গারবেজম্যান, বই বৃক্ষ, একাত্তর টিভি, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস, দি বিজনেস স্ট্যান্ডার্ড এবং দৈনিক ইত্তেফাক, সংবাদ প্রকাশ, রেডিও টুডে, ক্রিয়েটিভ আইটি, রাইজ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments