স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই মেয়াদের মধ্যেই জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন এবং এই সুপারিশ বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকার এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু করবে এবং সেই প্রক্রিয়া যাতে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অগ্রসর হয় সরকার তার নিশ্চয়তা বিধান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ ঢাকায় জাতীয় সংসদের এলডি হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ কমিশনের সদস্যদের মধ্যে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, সফর রাজ হোসেন এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে। কিন্তু সকল নাগরিক সংগ্রামের মাধ্যমে যে স্বপ্ন দেখেছেন, আশা এবং প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, তা জুলাই জাতীয় সনদের মাধ্যমে আংশিকভাবে হলেও প্রতিফলিত হয়েছে।
জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সনদে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য পোষণ করেছে তা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশাল পরিবর্তন আসবে। তিনি বলেন, ভবিষ্যৎকে হাতে নিয়েই আমরা আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়াবো। জুলাই সনদ বাংলাদেশের জনগণকে কী দেবে তা ছোট্ট একটি ডকুমেন্টারির মাধ্যেমে জাতির সামনে আগামীকাল তুলে ধরা হবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments