আগামী মাসের মাঝামাঝি বাড়বে ট্রিপের সংখ্যা।
ডেস্ক রিপোর্ট: ঢাকায় মেট্টোরেল সেবায় বড় পরিবর্তন আসছে। আগামী রোববার ১৯ অক্টোবর থেকে বাড়ছে ট্রেন চলাচলের সময়। আগামী মাসের মাঝামাঝি বাড়বে ট্রিপের সংখ্যা। ফলে যাত্রীদের সেবার পরিধি বাড়ছে।
বর্তমান সময়ের চেয়ে সকাল ও রাতে আধা ঘন্টা করে বেশী সময় ধরে মেট্টো চলবে। ফলে দিনে বাড়তি এক ঘন্টা সেবা পাবেন যাত্রীরা। ঢাকা মেট্টোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানী লিমিটেড ( ডিএমটিসিএলে) এতথ্য জানিয়েছেন।
ডিএমটিসিএলসূত্রে জানাগেছে, সময় ও ট্রিপ বাড়ানোর বিষয়ে কর্তৃপক্ষ গত মাসেই নীতিগত সিদ্ধান্ত নেয়। গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বাড়তি ট্রেন চালানো হয়। এর ভিত্তিতে গত মঙ্গলবার ১৪ অক্টোবর এক বৈঠকে নতুন সময়সূচি কার্যকরের সিদ্ধান্ত আসে। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চাল লাখ যাত্রী মেট্টোরেল ব্যবহার করেন। সময় ও ট্রিপ বাড়লে এই সংখ্যা পাঁচ লাখ ছাতে পারে।
নতুন সময়সূচি
রোববার থেকে সপ্তাহে ছয় দিন (শনিবার-বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্টো ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, যেখানে আগে ছাড়ত সকাল ৭টা ১০মিনিটে। শেষ মেট্টো ছাড়বে রাত সাড়ে ৯টায়, আগে ছাড়ত রাত ৯টায়।
মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়, আগে ছাড়ত সকাল সাড়ে ৭টায়। এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে, আগে ছাড়ত রাত ৯টা ৪০ মিনিটে।
শুক্রবার এখন মোট্টো চলে বিকেল ৩টায়। নতুন নিয়মে শুরু হবে বেলা আড়াইটায়। রাতেও চলবে আড়াই ঘন্টা বেশী।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্টোরেল চলাচলের জন্য উদ্বোধন করা হয়। পরদিন ২৯ ডিসেম্বর গণপরিবহন হিসেবে চলাচল শুরু করে। এরপর বিভিন্ন সময় মেট্টোরেলের চলাচলের সময় বাড়ানো হয়। তবে শুক্রবার মেট্টোরেল বন্ধ ছিল। পরবর্তীতে শুক্রবারও মেট্টো চলাচল শুরু করে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments