ইবি প্রতিনিধি : নানা জল্পনা কল্পনা শেষে এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। সোমবার (২৯ জানুয়ারি) একাডেমিক কাউন্সিলের ১২৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত একাধিক শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৩ জানুয়ারি নানান অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সর্বসম্মতভাবে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন শিক্ষক সমিতি। সিদ্ধান্তের পরের তিনদিনের মধ্যে একক পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার দাবি জানায় সংগঠনটি। এরপরও যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছে অংশ নেয় তবে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না বলে জানান।
এবিষয়ে ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, শিক্ষক সমিতির সাধারণ সভায় আমরা গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সব শিক্ষকের মতামতের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় সেই সিদ্ধান্তই গৃহীত হয়েছে। আশা করছি এককভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতভাবে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপাচার্য স্যার এর পক্ষে মত দিয়েছেন। পরবর্তীতে আলোচনা করে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একাডেমিক কাউন্সিলে সবাই একক ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছেন। তাই সর্বসম্মতিক্রমে এবার নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেয়ার সিন্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য, গত ২০২১-২২ শিক্ষাবর্ষে নানা ভোগান্তির পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম দিকে গুচ্ছের বিপক্ষে অনড় অবস্থান নিলেও পরবর্তী সময়ে শর্তসাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করে। এদিকে ২০২২-২৩ শিক্ষবর্ষে সিন্ডিকেট সভায় একক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। তবে পরে রাষ্ট্রপতির আদেশের পর ফের গুচ্ছে অংশ নেয় ইবি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments