পশ্চিমবঙ্গ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান, যিনি রানা নামেই পরিচিত। তিনি তৃণমূলের প্রার্থী ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে পরাজিত করেছেন। এই জয়ের মধ্য দিয়ে ২০২১ সালের পর রাজ্য বিধানসভায় আবারও খাতা খুলল বামেরা। ২০২১ সালের নির্বাচনে একটিও আসন না পাওয়ায় বিধানসভায় ‘শূন্য’ হয়ে গিয়েছিল বামফ্রন্ট।
গণনার প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় রাউন্ড শেষে তিনি ২ হাজার ৮১৪ ভোটে এগিয়ে ছিলেন। সে সময় তিনি পেয়েছিলেন ১২ হাজার ৫৯৬ ভোট, আর তৃণমূলের হুমায়ুন কবীর পেয়েছিলেন ৯ হাজার ৭৮২ ভোট। চতুর্থ রাউন্ড শেষে এই ব্যবধান বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৩৫৭ ভোটে।
মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত। পারিবারিক ব্যবসার পাশাপাশি তিনি শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন। ছাত্রাবস্থায় এসএফআই করতেন। ২০২১ সালেও ডোমকল থেকে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন তিনি, তবে সেবার জিততে পারেননি। এবার প্রার্থী ঘোষণার সময় বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছিলেন, সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণেই তাঁর ওপর আস্থা রাখা হয়েছে।
ভোটের আগে ডোমকল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রায় ৫০০ পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিয়েছিলেন। দীর্ঘদিনের ক্ষোভ ও একাধিক অভিযোগেই তাঁরা শাসকদল ছাড়েন বলে জানান। তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবীরকে ‘বহিরাগত’ বলে নিশানা করেছিলেন মোস্তাফিজুর। তিনি বলেছিলেন, “তৃণমূলের প্রার্থী বহিরাগত। এটা তো ছিল ট্রেলার। পিকচার আভি বাকি হ্যায়।”
২৩ এপ্রিল ভোটের ঠিক আগের রাতে কুপিলা সর্দারপাড়া এলাকায় সিপিআইএম ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের অন্তত তিনজন আহত হন। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ভোটের দিন নিরাপত্তা দিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করেই সাধারণ মানুষ সেদিন ভোট দেন বলে অভিযোগ ওঠে।
ডোমকল দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। এবার সিপিআইএমের এই জয়কে রাজ্যজুড়ে হতাশায় ভোগা বাম কর্মীদের কাছে ‘ঘুরে দাঁড়ানোর প্রতীক’ বলে মনে করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments