বোরহান উদ্দিন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম।
এরপর বৃক্ষরোপণ, দোয়া ও মিলাদ মহফিল অনষ্ঠান শুরু হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বলেন, “বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পুরোটা জীবন ছায়ার মতো বঙ্গবন্ধুর প্ররেণার উৎস হয়ে ছিলেন। সেই সঙ্গে রাজনৈতিক পরামর্শও দিতেন। বঙ্গবন্ধুর অবর্তমানে পরিবারের দেখাশোনা করতেন।”
হলের প্রাধ্যক্ষ্য অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা তারা একজন অন্যজনের পরিপূরক। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গমাতা সার্বক্ষণিক পরিবারের দেখাশুনা করেছেন। দেশের জন্য এই মহীয়সী নারীর ভূমিকা কোন অংশেই কম নয়। তার এই জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করছি।”
অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের সহ সভাপতি খাদিজা তাবাসসুম চৈতীর সঞ্চালনায় সভাপতি আখতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বক্তব্য দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোস্তফা ফিরোজ, ট্রেজারার অধ্যাপক রাশেদা আক্তার, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শাখা ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments