ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট এর কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৪-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ মার্চ। দিনটিতে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ইউনিট এর কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৪-২০২৬ এর আহ্বায়ক গণিত বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান এবং নির্বাচন কমিশনের সদস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নির্বাচনের খসড়া ভোটার তালিকা অনলাইনে প্রকাশ করা হবে ২ মার্চ এবং ৩ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে নির্বাচনে পদ প্রত্যাশীরা আগামী ৪ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ ছাড়াও ৫ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। একইদিন দুপুর ২টায় নির্বাচনের আহ্বায়ক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন। ৬ মার্চ ভোট গ্রহণ শেষে বিকেল ৩ টায় ভোট গণণা শুরু হবে।
নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. আনিচুর রহমান বলেন, তফসিল ঘোষণা করা হয়েছে সাধারণ সম্পাদক ও সভাপতির পদের জন্য। এদিকে আমাদের প্রস্তুতি সম্পন্ন। এ নির্বাচনটা মূলত দুই বছর অন্তর অন্তর হয়ে থাকে। নির্বাচন নিয়ে কোন বাধা বিপত্তি বা চ্যালেঞ্জ দেখছি না। আশা করছি সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments