পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: এখন পর্যন্ত নিহতের তথ্য নেই, চলছে উদ্ধারকাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলা শহীদ এমএইচএম কামরুজ্জামান হলের ছাদের একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন শ্রমিক আহত হলেও এখন পর্যন্ত নিহত ও চাপা পড়ার ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটায় প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ এএইচএম কামরুজ্জামান হলের নির্মাণাধীন ছাদের একটি অংশ ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহত হওয়ার ঘটনা ঘটেনি। চাপা পড়ার ঘটনা আমরা আপাতত পাইনি। আমরা খোঁজ নিয়ে জেনেছি, এ কাজে অংশ নেওয়া সব শ্রমিক ঠিক আছেন। কিন্তু দুজন কন্ট্রাক্টরকে আমরা পাচ্ছি না। তারা পালিয়ে গেছেন নাকি চাপা পড়েছেন সেটি এখনো জানতে পারিনি। ফলে আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে সেটি বলতে পারবো।
তিনি আরও বলেন,কংক্রিট ও লোহা একসঙ্গে ভেঙে পড়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আমাদের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এখন লাইট মেরে ধসে পড়া কংক্রিটের নিচে কেউ আছেন কি না তা দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ না হওয়া পর্যন্ত আমাদের কাজ চলমান থাকবে।
শ্রমিকদের কাছ থেকে পাওয়া তথ্যমতে,১২ জন কর্মচারী ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ ধসে পড়ে ছাদটি। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এ ঘটনায় যারাই দায়ী থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments