কলাপাপড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল ইসলাম সোহাগ বলেছেন, ধর্ম যার যার, উৎসব সকলের। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেছেন, সেটি ধারন করছেন দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ শাসিনা। এই মন্ত্র ধারন করে অসাম্প্রদায়িক বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হবে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে কেন্দীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক সোহাগ এ কথা বলেন।
তিনি আরো বলেন, সর্বজনীন দুর্গোৎসব বাংলাদেশের হিন্দু সস্প্রদাদের মানুষেরা উদ্যাপন করে থাকে। আর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি। সেই দিনটি সারা দেশে সুন্দর ভাবে পালন হচ্ছে। কিন্তু কুমির।রঅয অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে একটি মহল অপতৎপরতা ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চেয়েছিলো। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সনাক্ত করে গ্রেফতার করেছে। এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাষ।থী নিশ্চিত করার জন্য আমাদের নেত্রী ঘোষনা দিয়েছেন।
তিনি বলেন, উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে দেশ বিরোধী অশুভ চক্র। তারা দেশে সাম্প্রদায়িক উস্কানির মধ্যে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের সজাক থাকার অনুরোধ করেন।
এ সময় তার সাথে মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন, উপজেলা আওয়মীলীগ যুব ও ক্রীড়া সম্পাদক কাউন্সিলর খাইরুল হাসনাত খালিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ সভাপতি শেখ যুবরাজসহ স্থানীয় যুবলীগ নেতা কমীরা উপস্থিত ছিলেন।
তিনি কলাপাড়া পৌর শহরের বাদুরতলী, শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট মন্দির, চিংগড়িয়া সবুজ সংঘ ও চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে কুশাল বিনিময় করেন। ওইসব পুজা উদ্যাপন কমিটির হাতে তিনি নগদ অর্থ সহায়তা তুলে দেয়।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments