বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ১০ সেপ্টেম্বর রবিবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ক্যাম্পাসে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই র্যালির আয়োজন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করি’।
র্যালিতে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক এবং বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালির উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আত্মহত্যা বিশ্বজুড়ে একটি বড় সমস্যা এবং একটি চরম অগ্রহণযোগ্য কাজ। আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আত্মশক্তি জোরদার এবং বিষন্নতা দূর করতে হবে। শিক্ষক, বন্ধু, পরিবার ও প্রতিবেশীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব। আত্মহত্যা প্রতিরোধে পেশাগত ও নৈতিক দায়িত্ব হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষক ও অ্যালামনাইসহ সকলের প্রতি উপাচার্য আহবান জানান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments