বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলাগ (ন-মা) কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদিক্ষন করে।
সমাবেশ শুরু হয় জাতীয় সংগীত ,জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলণের মাধ্যমে। বেলুন ও ফেস্টুন উড্ডয়ণের মাধ্যমে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও হাসানাতুজ্জামান বাবুর সঞ্চালনায় সামাবেশে বক্তব্য রাখেন জাতীয় যুব জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ,জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলী হাসান তরুন,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,জাসদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক হুমায়ূন সরদার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আহসান হাবীব শামীম , কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি খোরশেদ আলম রুপক, সৈকত ইসলাম, আলাউদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি চন্দ্রনাথ পাল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ,শাহ মোঃ ছোরায়েদ সাদী প্রমূখ নেতৃবৃন্দ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments