ডেস্ক রিপোর্ট: বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষে আজ ৭ অক্টোবর সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এক গার্মেন্টস শ্রমিক র্যালী বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে তোপখানা রোডের পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এ র্যালীতে গার্মেন্টস শ্রমিকেরা অংশ নেয়।
র্যালীর আগে সংক্ষিপ্ত সমাবেশে ফেডারেশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন এর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক, জনাব কামরুল হাসান, এছাড়াও বক্তব্য রাখেন- আরিফা আক্তার, মোঃ ফারুক খান, রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার, ফরিদুল ইসলাম, ইসরাত জাহান ইলা, সুইটি সুলতানা, মোঃ রবিউল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত আইএলও কনভেনশন ১০২,গৃহ শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার সংক্রান্ত কনভেনশন ১৮৯ এবং কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের উপর সকল ধরনের সহিংসতা (ভায়োলেন্স) বন্ধ সংক্রান্ত
১৯০ অনুস্বাক্ষর করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানান।
বক্তারা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সংক্রান্ত আইএলও কনভেনশন ৮৭ এবং ৯৮ এর অবাধ বাস্তবায়ন এবং সকল ধরনের বাধা নিষেধ প্রত্যাহারের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments