বশেমুরবিপ্রবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন করেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের(বশেমুরবিপ্রবিসাফো) নবগঠিত চতুর্থ কমিটি-২০২৪। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সদস্যরা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করেন। এবং ফাতেহা পাঠ করেন।
আজ ১৬মে (বৃহস্পতিবার) বিকেল ৩ঘটিকায় সমাধিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি হৃদয় সম্পাদক, সহ-সভাপতি গোলাম রাব্বি, সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কৌশিক দাশ, দপ্তর সম্পাদক সিহাব বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক মুহিব খান, অর্থ-বিষয়ক সম্পাদক মো. আসিব ইকবাল, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শান্ত সাহা, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক২ পূর্ণিমা সরকার, সহ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক৩ মো. সাকিব শেখ, দাপ্তরিক ফটোগ্রাফার বিপ্লব হোসেন ছিপু। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য নাজনীন আশা এবং বিষটি সূত্রধর।
সভাপতির বক্তব্যে হৃদয় সরকার বলেন, বাঙ্গালী জাতির স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা বাঙ্গালীরা সেই অবদান ভুলে গেছি। যিনি আমাদের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছেন, আমরা তাকে নিজ হাতে হত্যা করেছি। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎ বরনকারী শহীদদের আত্মার শান্তি কামনা করি।
সহ-সভাপতি গোলাম রাব্বি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন পথপ্রদর্শক। বাংলাদেশের নেপথ্যে তার ভূমিকা অপরিসীম। কিন্তু ১৫আগস্ট আমরা তাকে হত্যা করে বাঙ্গালী জাতীর নতুন সম্ভাবনাকে নিজ হাতে ধ্বংস করেছি। তিনি বলেন, জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করছি। এবং তার পরিবারের জীবিত সকল সদস্য যেন সুখে জীবন যাপন করতে পারে, এই প্রার্থনা করি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments