ময়মনসিংহ অফিস: ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজন নিহত হয়েছেন। শনিবার বিকাল তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় যাত্রীবাহি বাস ও বালু বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬) ও মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)। তারা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা।নিহত অপর দু’ব্যক্তি পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক সেটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এছাড়াও গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে নেয়ার পর অপর দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments