সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলা, লুটপাটসহ বিভিন্ন সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ১৯ অক্টোবর বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে শহরের দয়াময়ী মোড়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।
সমাবেশ থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, আবার নতুন করে সাম্প্রদায়িক হামলা-সন্ত্রাস শুরু করেছে বিএনপি-জামায়াত। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আজ সম্প্রীতি সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে। আওয়ামী লীগ রাজপথে আছে। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত আমরা ভেঙে দিতে পারব, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। বক্তারা আগামী দিনে সকল অপশক্তি রুখে দিতে রাজপথে থাকার জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments