ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিমানবন্দর ও আগারগাঁওয়ে রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানাগেছে, শনিবার রাত সোয়া ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর থানা ডিউটি অফিসার এসআই মাসুদ পারভেজ। তিনি বলেন, বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহাত হয়নি।
অন্যদিকে শনিবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পাশেই পুলিশ সদস্যরা কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজান বলেন, এডিবি ভবনের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। পাশেই আমাদের পুলিশ ডিউটিতে ছিল। মোটরসাইকেল যোগে এসে হঠাৎ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments