বরিশাল অফিস: ডিসেম্বরের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও আগামী ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এতথ্য জানান তিনি।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র নির্ধারণ , ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সম্ভাব্য এলাকা চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জাবাবে নির্বাচন কমিশনার বলেন, আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণ কামনা করি। নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান থেকে কাজ করেছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments