রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি; বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন ৭১’র পরাজিত ধর্মান্ধ-মৌলবাদী অশুরদের পরাভূত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনারবাংলা বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, এ দেশ বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের সোনারবাংলাদেশ , এদেশ কাজী নজরুলের সাম্যে ও সম্প্রীতির বাংলাদেশ, এদেশ শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। ৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বানারীপাড়া উপজেলা পরিষদ চত্বরে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা, থানার ওসি হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,সদস্য ডা.খোরশেদ আলম সেলিম পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। এসময় এমপি শাহে আলম উপজেলার ৫৯ টি মন্দির ও মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে দুর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ৫০০ কেজি চালের ১৭ হাজার টাকা করে ও পুরোহিতদের ১ হাজার টাকা করে তুলে দেন ।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments