চট্টগ্রাম অফিস: কক্সবাজারের কুতুবদিয়া সাগরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ১২ জেলে দগ্ধ হয়েছেন। এদর মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। শনিবার রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের উলিচর পয়েন্টে এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাত দিয়ে কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার খান জানান, রাত ১১টার দিকে সমুদ্রে মাছ ধরা শেষে ট্রলারটি উলিচর পয়েন্টে পৌঁছামাত্র আকস্মিক ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরিত হয়।
এ সময় গ্যাস সিলিন্ডারের আগুন ট্রলারে থাকা তেলের ড্রামের সংস্পর্শে এলে মুহূর্তেই তা পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা ১২ জন জেলে দগ্ধ হন। পরে আগুন থেকে বাঁচতে জেলেরা সাগরে ঝাঁপ দেন।
এ সময় পাশে অবস্থানকারী অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments