ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ায় মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার শপথ নিয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভোলাচং স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক গণপরিষদ সদস্য আবুল কালাম ভুইয়া, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন রামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহমত আলী হাজারী। সভায় সংসদ সদস্য মোকতাদির চৌধুরী বলেন, মাদকের ভয়াবহতা রোধে সন্তানদের প্রতি অভিভাবকদের আরো বেশী সচেতন হতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি যারাই মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারী দেন। সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পাড়া মহল্লাসহ অলি-গলিতে মাদের প্রবণতা বেড়ে গেছে। এতে অভিভাবকসহ সচেতন মহল শঙ্কিত।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments