ডেস্ক রিপোর্ট: সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত পিরোজপুরের ১নং শিকদার মল্লিক ইউনিয়ন নির্বাচনে মোঃ শহিদুল ইসলামকে নৌকায় প্রতীক দেয়ার প্রতিবাদের ও সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।আজ বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সুনীল কুমার হালদারের সভাপতিত্বে ও দীপক শীলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।
সুনীল কুমার হালদার বলেন, মোঃ শহিদুল ইসলাম বিগত দিনে শিকদার মলিøক ইউনিয়নে হিন্দু ধর্মীয় মানুষের সম্পত্তি দখল ও এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। পাঁচপাড়া বাজারের সার্বজনীন কালী মন্দির ও দেবী মন্দির ভেঙ্গে সাম্প্রদায়িক হামলা করেছে। এই হামলায় তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। এমন অবস্থায় তাকে পিরোজপুরে ১ং শিকদার মল্লিক ইউনিয়নে আওয়ামী লীগ নৌকা প্রতীক বরাদ্দ করায় হিন্দু ধর্মীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে যাতে শহিদুল ইসলাম নৌকা প্রতীক বাতিল ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন।
সাংবাদিক গৌতম কুমার বলেন, পিরোজপুর দেলোয়ার হোসেন সাঈদীর মতো রাজাকের স্থান হয়নি, আওয়ামী লীগের সহযোগিতা এমপি হয়ে কিন্তু আমরা ঐক্যবদ্ধ ভাবে তাকে শান্তি আওতায় আনতে পেরেছি। এখন আর কোন সাম্প্রদায়িক হামলা কারিদের স্থান পিরোজপুরের মাটিতে হবে দিবো না।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাব থেকে মতিউর-কাদের চত্বর দিয়ে বিএমএ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, মানবাধিকার কর্মী বিথীকা রানী।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments