কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রছাত্রীদের সংগঠন চৌদ্দগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) কুমিল্লা নগরীর বঁধুয়া ফুড ভিলেজ রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অর্থনীতি বিভাগের অধ্যাপক কাজী মো. কামাল উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খলিলুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএমএ বাহার, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, ২ নং উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান নাইমুর রহমান মাসুমসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মামুন মজুমদার বলেন, অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের উপদেষ্টা ও সাবেকরা আমাদের সব সময় সহযোগিতা করে থাকে যেটা আমাদের প্রোগ্রামকে প্রাণবন্ত করে। আমরা ভবিষ্যতে এসোসিয়েশন নিয়ে বেশকিছু প্রোগ্রাম বাস্তবায়ন করবো। আমরা চাইবো আমাদের ইউনিয়নের কলেজগুলোতে বিভিন্ন অনুপ্রেরণামূলক প্রোগ্রামের আয়োজন করবো।
সংগঠনের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মো: কামাল উদ্দীন বলেন, এই সংগঠন একটু ব্যতিক্রম। এখানের সদস্যরা সকল কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। তাদের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়। আগামীদিনে তারা যে প্রোগ্রামই করুক আমরা আপনাদের সহযোগিতা কামনা করি।
মিয়া বাজার কলেজের অধ্যক্ষ বলেন, কুবির এই সংগঠন অতীতেও অনেক অনুষ্ঠানের আয়োজন করেছ। আমরা সব সময় তাদের সাথে সম্পৃক্ত থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাহার বলেন, আমরা নিজেদের ধন্য মনে করছি। আপনাদের এই এসোসিয়েশনের অনেকদূর এগিয়ে যাবে আমরা আমরা এই আশা করি। আপনারা আমাদের পরবর্তী প্রজন্মকে লেখাপড়ায় উদ্ধুদ্ধ করবেন। শিক্ষিত জাতি গড়তে ভূমিকা রাখবেন।
মেয়র মীরু বলেন, আপনারা যখনই কোন উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের নেতা মুজিবুল হক আপনাদের সহযোগিতা করেন। আগামীতে আপনাদের সংগঠনকে এগিয়ে নিতে আমরা পাশে থাকবো। আপনাদের মাধ্যমে শিক্ষার আলো আমাদের গ্রামে পৌছে দিবেন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা রাখবেন। আমাদের গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ায় ভূমিকা রাখবেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments