ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে নিয়োগ প্রদান করেন।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড দেবাশীষ শর্মাকে ২০ এপ্রিল,২০২৪ তারিখে অব্যহতি দেয়া হলো। তদ্বস্থলে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলমকে ২১ এপ্রিল,২০২৪ তারিখ থেকে এক বছরের জন্য শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগ প্রদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।
এ বিষয়ে নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মুর্শিদ আলম বলেন, এই মহান দায়িত্ব আমাকে প্রদান করায় আমি প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমি সবসময়ই শিক্ষার্থী বান্ধব ছিলাম। আশাকরি হলের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে ভালভাবে হল পরিচালনা করতে পারবো। এইজন্য হলের সকল শিক্ষার্থীদের প্রতি আমার আহবান থাকবে যেনো আমাকে সহযোগিতা করে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments