বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলনায়তনে ১৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ‘দি পাওয়ার অব সোশ্যাল মিডিয়া: ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কনটেক্সট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিএ-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেন এবং মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক রেজা উল করিম।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সারা পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অ্যাপের অপব্যবহার বেড়ে চলেছে এবং এগুলোর মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সুরক্ষিত রাখতে এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সমাজে সকলের নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চার উপর উপাচার্য গুরুত্বারোপ করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments